বৃহস্পতিবার, ২০২৬ সেপ্টেম্বর ০৩ | ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী যৌতুকের দাবিতে গৃহবধূকে ছাত্রদল নেতার নির্যাতনের অভিযোগ, উদ্ধার করলো পুলিশ রাজশাহীতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, গ্রেপ্তার ২ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ২ পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০ ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তার উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদরাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০ চালুর প্রথম দিনেই পিংক বাসকে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
প্রতিবেদক - | বুধবার, ২০২৬ সেপ্টেম্বর ০২, ০৫:৪২ অপরাহ্ন
অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই
অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল, নগদ টাকা মিলাদের খিচুড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এসময় ভুক্তভোগী তার দুই সন্তানসহ কয়েকজনকে মেহগনি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে দুর্বৃত্তরা।

সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা থেকে ১০টার মধ্যে উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের ঘোড়ামারা মাঠে ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন ফরিদপুর গ্রামের হারাম মণ্ডলের ছেলে বিপ্লব হোসেন এবং জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মাঠপাড়ার বদরুদ্দিনের ছেলে শুকুর আলী।

ভুক্তভোগীদের ভাষ্য, পৃথক মোটরসাইকেলে করে তারা গড়চাপড়া গ্রামের দিকে যাচ্ছিলেন। ঘোড়ামারা মাঠে পৌঁছালে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করেন। পরে তাদের অস্ত্রের মুখে মাঠের একটি মেহগনি বাগানে নিয়ে গিয়ে হাত-মুখ বেঁধে গাছের সঙ্গে আটকে রাখা হয়।

বিপ্লব হোসেন জানান, জমি বন্ধক রাখার বিষয়ে কথা বলতে তিনি গড়চাপড়ায় যাচ্ছিলেন। মাঠের একটি ছোট পুলের কাছে পৌঁছালে মুখোশধারী কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে অস্ত্রের মুখে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছ থেকে দুই হাজার টাকা নেওয়া হয়।

আরেক ভুক্তভোগী শুকুর আলী জানান, দুই সন্তানকে সঙ্গে নিয়ে আত্মীয়ের বাড়িতে মিলাদ শেষে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তাকে সন্তানদের ভয় দেখিয়ে মোটরসাইকেলটি নিয়ে যায় তারা। পরে তাদেরও মেহগনি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তার কাছ থেকে ৫০ টাকা মিলাদের তিন প্যাকেট খিচুড়িও নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে সুযোগ পেয়ে শুকুর আলী হাতের বাঁধন খুলে দুই সন্তানকে নিয়ে প্রায় দেড় কিলোমিটার মাঠ পেরিয়ে গ্রামের লোকজনকে বিষয়টি জানান। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের কাউকে পাননি। ছিনতাই হওয়া মোটরসাইকেল দুটিরও সন্ধান মেলেনি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।